সেই তুমি
- সিবগাতুর রহমান
আমি সেই তোমাকে খুঁজি
যেই তুমি নও অন্য কারো
আমার অন্তরের কুঁজি
আমি সেই তোমাকে খুঁজি
যেই তোমাতে স্বপ্নের বীজ
বুনেছি আমি রোজ-ই
আমি সেই তোমাকে খুঁজি
যেই তোমাতে ধন ধান নয়
ভালোবাসা ছিল পুঁজি
আমি সেই তোমাকে খুঁজি
যেই তুমিটা দিবস রজনী
আমারেই যেতো ভজি
আমি সেই তোমাকে খুঁজি
যেই তুমিটা ধ্যান ও জ্ঞানে
আমারেই যেতো পূজি
আমি সেই তোমাকে খুঁজি
যেই তুমিটা প্রবল ঝড়েও
আমাতেই ছিল গুঁজি
আমি সেই তোমাকে খুঁজি
যার প্রেমেতে নির্ভাবনায়
ছিলাম আমি মজি
*****
রচনা কালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৪
০৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।