জীবন যেমন চলছে
- সিবগাতুর রহমান

দেখছো তুমি সুখে আছি
সুখ কাহারে কয়
সকাল দুপুর রাত্রি নিশি
সুখের অভিনয়

এখনো ঠিক এই দু হাতে
হাতের ছোঁয়া লাগে
দুষ্টু মিষ্টি গল্পের আসর
বসে অলস ভাগে

মাঝে মাঝে ঠোঁটের উপর
আলতো ছোঁয়া লাগে
ঘুমের ঘোরে মনে হয় বুঝি
ফিরে এলে অনুরাগে

কষ্ট পেলে জড়িয়ে রাখি
শূন্য বুকের মাঝে
বুকটা তবু খা খা করে
সকাল দুপুর সাঝে

সবই আছে আগের মত
তবুও আঁখি ঝড়ে
নিয়ম করে চলছে দেহ
মনটা গেছে মরে
*****

রচনা কালঃ ২৯ ফেব্রুয়ারি ২০২৪


০৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026