উইপোকার পাখা
- সিবগাতুর রহমান
সময়টা তো যাচ্ছে বেঁধে রাখা
কিন্তু টাকার গজিয়েছে পাখা
বেহাত হয়ে যাচ্ছে দেখি উড়ে
যদিও তা ছিল প্যাকেট পুরে
নাম্বার সহ থাকবে ছিল কথা
হঠাৎ শুনি বদলে গেছে প্রথা
উইপোকা খেয়েছে সব টাকা
হৃদয়টা তাই হয়ে গেল ফাঁকা
উইপোকা টা খুঁজে ফিরে খন
টাকা তাহার অনেক প্রয়োজন
উইপোকা টা সময় খুঁজে বনে
মনটা ঘুরে টাকার প্রয়োজনে
মনে যতই থাকুক বড় আশা
টাকায় কি মেলে ভালোবাসা
উইপোকার পাখা যদি গজে
শুনেছি তা আগুনেতেই মজে
*****
রচনা কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৪
০৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।