মান হারা প্রেম
- সিবগাতুর রহমান

তুই তো আমার এই বুকটার মাঝ খানেই ছিলি
কার কথায় কোন লোভেতে এমন আঁচড় দিলি?
ধন ও নিলি মান ও নিলি প্রাণ টাই আছে বাকি
তবুও তোর স্বাদ মিটেনা সেথায় মারিস ঝাকি!
আমি তো আর আগের মতো নেই ওরে বোকা
প্রেমের প্রাসাদ গড়তে গিয়ে খেয়ে গেছি ধোঁকা।
স্বপন দেখার সাধ মিটেছে বইছি দুঃখের ঘানি
জীবন মরণ দুই পাশ থেকে করছে টানা টানি‌।
দেখছি বেজায় সুখেই আছিস ধনে জনে মানে
উত্তরি বায়ে সুখের খবর আসছে ভেসে কানে।
নাচে গানে আনন্দে তোর বেজাই কাটছে দিন
কেমনে আমি শোধিব তোর এমন প্রেমের ঋণ?
তোর সুখে তো বাধ সাধিনা থাক না নিজের মত
পুড়া বুকের দারুন ব্যথায় করিস না আর ক্ষত।
থাকলি না মোর বুকের মাঝে তাতে দুঃখ নাই
গুমড়ে কাঁদে মান হারা প্রেম হারিয়ে রোশনাই।
*****

রচনা কালঃ ৪ মার্চ ২০২৪


০৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026