এ কোন আলো
- সিবগাতুর রহমান

ওগো ইন্দু তুমি
ছড়ালে এ কোন আলো
এই আলোতে উধাও হলো
গগনতলের কালো
ওগো ইন্দু তুমি
ছড়ালে এ কোন আলো

নিশুথী নিঝুম রাতে
ঘুম নেই আঁখি পাতে
মনোহরা ঐরূপে করিছো
এ ভুবন ঝলোমলো
ওগো ইন্দু তুমি
ছড়ালে এ কোন আলো

হেরি অপরূপের হাসি
বারবার ছুটিয়া আসি
রূপ দেখে মম চিত্ত উতলা
হৃদয় যে টলোমলো
ওগো ইন্দু তুমি
ছড়ালে এ কোন আলো

আজীবন ভালোবেসে
তোমাতে রইবো মিশে
ঐরূপে অবগাহন করিবো
ছুড়ে ফেলে সব কালো
ওগো ইন্দু তুমি
ছড়ালে এ কোন আলো।
*****

রচনা কালঃ ১৩ মার্চ ২০২৪


০৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026