মিলন সুখ
- সিবগাতুর রহমান

বহু দূর হতে তোমারে দেখি
আরো কাছে পেতে চায় মন
তোমার বিরহে ওগো প্রিয়তম
এই মন যে আমার উচাটন।

দিবানিশি তোমারে তালাশি
খুঁজে ফিরি মিলন আশায়
অসহায় আমি ওগো এ পথে
দিশা দাও একবার আমায়।

মিটে না ওগো যেন মিটে না
তোমাকে পাওয়ার বাসনা
মরণ যেন হয় তব মিলনে
আর কিছুই আমি চাই না।

জীবনে যদি তব দেখা পাই
রাখবো জড়িয়ে এই বুকে
মরনেও ওগো ছাড়বো না
অনন্ত অসীম মিলন সুখে।

যতদিন রবে এ দেহে পরাণ
আমার এই চাওয়া থাকবে
একদিন ঠিকই মিলন সুখে
দুঃখি মন আমার হাসবে।
*****

রচনা কালঃ ২৪ মার্চ ২০২৪


১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026