পার করো নিদান
- সিবগাতুর রহমান

ওগো মেহেরবান
তোমার হাতেই আমার প্রাণ
পার করো ওগো অকুল নিদান
দয়াল ওগো চুপিসারে
এসেছি তোমার দ্বারে
কতো কথা জমা আছে অন্তরে
আমি পাপী গুনাগার
চাই গো তোমার দিদার
কান্দি বসিয়া তোমার দরবারে
আমি হইয়া বেহুশ
করেছি কতোই দোষ
ডুবিয়া ছিলাম আমি সংসারে
না চিনিয়া তোমারে
পড়েছি গো সায়রে
দাওগো প্রভু নিদান পার করে
শত ভুলে সংসারে
পড়ে আছি আঁধারে
একটু আলো তুমি দাও মোরে
আমার জানা-অজানা
আছে কতো গুনাহ
তুমিতো ক্ষমার প্রতীক মাঝারে
ভুলে মান অভিমান
দেখাও তোমার শান
একবার দাও গো দেখা আমারে
ওগো মেহেরবান
তোমার হাতেই আমার প্রাণ
পার করো ওগো অকুল নিদান
*****

রচনা কালঃ ৩১ মার্চ ২০২৪


১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026