কেনা সুখ
- সিবগাতুর রহমান
আমায় নিয়ে ভালো ছিলি
বুঝলি অনেক পরে
ভাঙল যখন সুখের স্বপন
তোর উঠানো ঝরে।
মিথ্যা দম্ভে ঠুনকো লোভে
প্রতারণা করে চাষ
ভরতি করে নিজের উদর
ভাঙলি সকল আশ।
গোপন স্বার্থে আপন স্বপ্ন
বেঁচে দিলি কম দামে
ভাবলিও না টিকবে কদিন
কেনা সুখ ধরাধামে।
*****
রচনা কালঃ ১৫ এপ্রিল ২০২৪
১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।