মন মসজিদ
- সিবগাতুর রহমান
ওই মনটা সাজিয়ে করো
মসজিদের মতন
মসজিদটা পড়বে ভেঙে
কাঁদলে তোমার মন
পরের দুঃখে যখন তোমার
বাজে হাতে তালি
বুঝে নিও পুষছো তোমার
মনে হাজার কালি
হৃদয় করে ফুল বাগান তুমি
দাও প্রেমের আযান
সুভাষ নিতে আসবে কতো
প্রেমিক শাহ্ জাহান
পরের তরে সাজাও জীবন
যেমন প্রদীপ বাতি
সকল আঁধার ঘুচিয়ে দিয়ে
আলোয় ভরো রাতি
পরের সুখে মনটা তোমার
হাসবে গো যখন
মসজিদটা পড়বে ভেঙে
কাঁদলে তোমার মন
*****
রচনা কালঃ ১৭ এপ্রিল ২০২৪
১৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।