হৃদয়ের দ্বার
- সিবগাতুর রহমান

খুলে দাও হৃদয়ের দ্বার
চোখ মেলে দেখো একবার
ঐ দেখো ডাকিছে তোমায়
আঁধারে থাকি ও না আর

খুলে দাও হৃদয়ের দ্বার
ইসলাম আহরণে
জমিন আসমানে
অজানার সন্ধানে
খুলে দিয়ে হৃদয় দুয়ার
জেগে ওঠো বন্ধু আমার

খুলে দাও হৃদয়ের দ্বার
ধুম্র মায়ার জালে
ডুবে ঘোর অতলে
রয়েছো অন্তরালে
খুলে দিয়ে হৃদয় দুয়ার
বৃথা দিন কাটিও না আর

খুলে দাও হৃদয়ের দ্বার
মিথ্যা জুজুর ভয়
করছে ঈমান ক্ষয়
দূরে ঠেলে সংশয়
খুলে দিয়ে হৃদয় দুয়ার
খুঁজে দেখো ঈমানের সার

খুলে দাও হৃদয়ের দ্বার
অন্তরে যাহা পুষে
সন্দেহে না ভেসে
কষ্টি পাথরে ঘষে
খুলে দিয়ে হৃদয় দুয়ার
খুঁজে নাও ঠিকানা তোমার
*****

রচনা কাল: ৪ জানুয়ারি ২০২১


১৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026