তুমি পারোনি
- সিবগাতুর রহমান
বলেছিলাম আমার কালো টাকা নাই
তুমি পারোনি আমার সফেদ হৃদয়ের সঙ্গী হতে!
বলেছিলাম আমার বিশাল বিত্ত নাই
তুমি পারোনি আমার বিশাল চিত্তের রঞ্জিকা হতে!
বলেছিলাম আমার অঢেল সময় নাই
তুমি পারোনি হৃদয়ের অসীম প্রেমে ডুবতে!
বলেছিলাম নায়াগ্রা যেতে পারবোনা
তুমি পারোনি তিতাসের পাড়ে বসে
গান শোনতে!
বলেছিলাম হিমালয় হতে পারবোনা
তুমি পারোনি ভোরের শিশির পথের সঙ্গী হতে!
বলেছিলাম মরুভূমি হতে পারবোনা
তুমি পারোনি আমার সাথে বিস্তির্ণ মাঠে হাঁটতে!
*****
রচনা কালঃ ২০ এপ্রিল ২০২৪
১৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।