আত্মপ্রেমী
- সিবগাতুর রহমান
খেতে পারি আমি কলাপাতাতে ও
তবুও কিনেছি ক্রোকারিজ
বেশ তো চলেছে কুঁড়ে ঘরে গুহায়
তবু কেন লাগে এসি ফ্রিজ
বসিতে তো পারি চাটিতে পিরিতে
তবে কেনো সোফা চেয়ার
মোটা চালে গমে পেট ভরে ঠিকই
তবু কেনো এতো লেয়ার
কখনো কি তুমি ভেবেছ হে জ্ঞানী
কেন আছে এত ব্যবধান
এসবই তো মহান বিধাতার খেলা
আছে এতে তাঁর মহা প্লান
*****
রচনা কালঃ ২০ এপ্রিল ২০২৪
১৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।