প্রখর তপন
- সিবগাতুর রহমান
ভানু হে, তোমার প্রখর তপন তাপে
অগ্নিবাণে ঢালিছ দারুন খরা,
পুড়াইছ বলো এ কোন অভিশাপে
দহন জ্বালায় পুড়ছে বসুন্ধরা।
আসমানে বসে খেলিছো আনমনে
জ্বলছি তব এহেন রুদ্র রূপে,
মহব্বত কি জাগে না কঠিন প্রাণে
অসহায় আজ মরছে উত্তাপে।
ভানু, তুমি খেলছো এ কোন খেলা
এ খেলার কি নাই কোনো শেষ?
চরম উত্তাপে কাটছে সবার বেলা
প্রখর তাপে পুড়ছে সারা দেশ।
এ কোন পাপের নিচ্ছো প্রতিশোধ
মাঠে-ঘাটে শুধু শুনি হাহাকার
ভানু হে, ওগো থামাও এবার ক্রোধ
থেকো না আর তুমি নির্বিকার।
ঝরাও তোমার শীতল প্রেম বারি
সিক্ত করো সাধের এ বসুন্ধরা,
চেয়ে দেখো ঐ মাটির আহাজারি
জলের শোকে ক্লান্ত এই ধরা।
*****
রচনা কালঃ ২৪ এপ্রিল ২০২৪
১৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।