কন্যা গেল বাপের বাড়ি
- এস জামান হুসাইন

কন্যা গেল বাপের বাড়ি
বন্যা এলো তেড়ে,
দাদা বাবু ছোবল দিয়ে
জীবন নিলো কেড়ে।

রাতের বেলা পানি ছেড়ে
দাদা বাবু হাসে,
বাংলাদেশের খালে বিলে
নারী- শিশু ভাসে।

যাচ্ছে ভেসে ছাগল- গরু,
বসতবাড়ি- ভিটা,
গাছের ডালে উঠছে পানি
খড়া পানি মিটা।

খড়ার সময় দেয় না পানি
বর্ষাকালে ছাড়ে,
ন্যায্য হিস্যা দেয় না দাদা
মনের হিংসা ঝাড়ে।

বন্ধু হবার ভান ধরেছে
মিচকে শয়তান- বুড়া,
উচিৎ শিক্ষা দিলে পরে
হয়ে যাবে খোঁড়া।

বাংলাদেশের উচিৎ হবে
বিকল্প বাঁধ করা,
শিক্ষা পাবে দাদা বাবু
খাবে কঠিন ধরা।

তেইশ আট চব্বিশ, লালমনিরহাট।


২৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026