কালা মানিক
- এস জামান হুসাইন
কালা মানিক, কালা মানিক
কোথা যাও? বলে যাও, ভাই,
গাড়ি- বাড়ি ছিল আগে
এখন তো আর কিছু নাই!
কালা মানিক, কালা মানিক
দাঁড়াও না একবার ভাই,
ঐ পারে বুবু ডাকে
দাঁড়াবার সময় তো নাই,
ঘুষ নিয়ে, টাকা মেরে
ধরে দিলে তোরা,
শোধ নিলে চোর বলে
মাইর দিলে চোরা।
তুমি গেলে ঐ দেশে
রুল জারির কি হবে?
ধরা খেলে এই ধরায়
কি হবে ঐ ভবে?
ফতোয়া নিষিদ্ধের রুল
আরও কত কিছু ভুল,
নির্দোষ প্রাণের ফাঁসির আদেশ
ভেবেছ বিছানার ফুল।
বাসা ভাড়া আছে বাকী
বাকী অনেক শোধ,
তোমায় দেখে সবার মাঝে
জাগুক বিবেক বোধ।
চব্বিশ আট চব্বিশ, লালমনিরহাট।
২৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।