নবীর সিলমোহর
- সিবগাতুর রহমান

হে মহান আরবি নবী রাসুল আল্লাহ(সা.)
বাদশাহের বাদশাহ তুমি হাবীবে মাওলা।
লক্ষ কোটি দরুদ জানাই তোমারই উপর
তুমি শ্রেষ্ঠ রাসুল সকল নবীর সীলমোহর।

সবার সেরা বিধান তুমি আনলে দুনিয়ায়
চিরন্তন এই শরীয়ত তাঁর পরে আর নাই।
সালাম জানাই লক্ষ কোটি তোমার উপর
তুমি শ্রেষ্ঠ মানব সকল নবীর সীলমোহর।

খুলুকিল আজিম তুমি খাতামান নাবীঈন
তোমার দ্বারাই পূর্ণ হলো ইসলামের দ্বীন।
লক্ষ কোটি দরুদ জানাই তোমারই উপর
তুমি মহান সৃষ্টি খোদার নবীর সীলমোহর।

তোমার শ্রেষ্ঠ আনুগত্য, গোলামীর এনাম
প্রতিশ্রুত মাহ্দী হলেন আহমদ তাঁর নাম।
মসীহ্ রূপে ধর্ম সেবায় আসলেন জগতে
কে পাবে এই এনাম তব অন-আনুগত্যে?

তোমার শরীয়ত সেবক তোমারই গোলাম
তোমারই বন্দনা তাঁহার আজীবন সংগ্রাম।
নবী কুলের শিরোমণি খাতামান নাবীঈন
তোমার প্রেমেই আবার ফিরে এলো দ্বীন।

তোমার গোলামীতে ফের দেখিলো উম্মত
খেলাফতে আলা মিন হাজিন নবুওয়্যাত।
আমরা শুধু গাইছি ওগো তোমার গুনগান
বিশ্বব্যাপী উড়িয়ে তব শরীয়তের নিশান।

তুমি মহান আরবি নবী শেষ শরীয়ত দাতা
সর্বশ্রেষ্ঠ নবী(সা.) তুমি এই উম্মতের ত্রাতা।
পরকালে চাই গো নবী তোমার শাফায়াত
তুমি ছাড়া কে আছে পার করে পুলসিরাত‌।

তোমারই আদেশে সালাম পৌঁছে দিব তাই
ইমাম মাহ্দীর ছায়াতলে নিয়েছি গো ঠাঁই।
সকল নবীর নবী তুমি দুই কুলের সুলতান
ইমাম মাহ্দীর হাত ধরে গাই তব গুনগান।

হে মহান আরবি নবী মুহাম্মদ রাসূল (সা.)
তোমার দরুদে কাটুক আমাদের দুই কুল
লক্ষ কোটি দরুদ জানাই তোমারই উপর
তুমি শ্রেষ্ঠ মানব রাসুল নবীর সীলমোহর।
*****

রচনা কালঃ ২২ মে ২০২৪


২৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026