অপরাধী
- দেলোয়ার হোসাইন

বৃষ্টি দেখতে এখন আর বাতয়নের পাশে যাইনা
বাতায়ন খুললে ভেসে আসে হাহাকার আর কান্নার শব্দ
নদী দেখতে এখন আর নদীর কিনারা যেতে হয় না
নদীর উপরে আজ মোদের বসবাস।
সাত সকালে বাতায়ন খুলে দেখি ছোট একটি ইঁদুর
দৌড়ে এসে ঠাঁই নিয়েছে ছোট একটি তরুর ঢালে।
ঝাপটে ধরেছে ঢালটিকে তরুর আগা ছুই ছুই জল।
থর থর করে কাঁপছে ইঁদুরটি বেচে থাকার আকুতি যেন স্পষ্ট
আজ মানুষের জীবন বিপন্ন সেতো অন্ন জাতি
মনবতা এখানে জলের মধ্যে আবদ্ধ।
একটু পরেই প্রচন্ড ঢেউ তাকে গ্রাস করে নিয়ে গেল
প্রতিটি প্রানের আকুতি যেন কানে ভেসে আসে।
কিন্তু নিরুপায় অসহায় নিজেকে অপরাধী মনে হয়।


২৬-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026