পিতাকে চেনানো
- সিবগাতুর রহমান

ঐ যে দেখো বাংলাদেশ
ছবি আজোও কথা কয়
শৌর্যে বীর্যে বুক চিতিয়ে
গড়ে দিয়েছেন পরিচয়।

অসীম সাহসী মৃত্যুঞ্জয়ী
তিনি মোদের অহংকার
তর্জনী আর বজ্র কণ্ঠে
ছিল বেজায় তীক্ষ্ণ ধার।

ইশারাতে উঠতো কেঁপে
শত্রুশিবির ও রাজা গণ
আতঙ্কে পথ ভুলে তারা
করতো সবাই পলায়ন।

নাম তার শেখ মুজিবুর
আমাদের জাতির পিতা
বাঙ্গালীদের হৃদয় জুড়ে
লেখা থাকবে তার কথা।
*****

রচনা কালঃ ৩০ জুন ২০২৪


২৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026