প্রিয় বাংলাদেশ
- রুবিনা মজুমদার
কতো শহীদের রক্ত স্রোতে পেয়েছি তোমার দাম ,
তাই হৃদয়ের রক্ত জলে লিখি তোমারই নাম ।
কৃষ্ণচূড়ার রঙ্গে রাঙ্গিয়ে মনটাকে ,
দেখি তোমায় অরুণোদয়ের সাথে ।
সন্ধ্যার অস্ত যাওয়া গোধূলি মায়ায় ,
হয়ে রবো শুধু সঙ্গি ছায়া ।
তুমি আমার দেশ ,
তুমি আমার মা ,
তুমি ছাড়া ----
এই জীবনের চাওয়া - পাওয়ার
হয় না কভু শেষ ।
তুমি আমার প্রিয় বাংলাদেশ ।
পদ্ম পাতার দীঘির জলে
সোনালী স্বপ্নের খেয়া ভাসে ,
আমার বৃষ্টি ভেজা দুটি চোখ
হৃদয়ে ক্লান্তি ভোলা সুরের আলোক ।
শস্য - শ্যামল সবুজ বনের ফাঁকে ,
ধূলি রাঙ্গা আঁকা - বাঁকা
মেঠো পথের বাঁকে --
নিরলস শ্রমে - হৃদয়ের ঘামে
জীবন খুঁজি আমি জীবনেরই দামে ।
তুমি আমার দেশ
তুমি আমার মা ,
তুমি ছাড়া ----
এই জীবনের চাওয়া - পাওয়ার
হয় না কভু শেষ ।
তুমি আমার প্রিয় বাংলাদেশ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।