শুন্যচর
- রুবিনা মজুমদার
কোনো এক বৃষ্টি ভেজা অনুভবে ,
বেদনার নীল প্রহরে --
যখন আমায় পড়বে মনে ---
হৃদয়ের ডায়রিটা খুলে দেখো
কতোটা সময় ছিলাম তোমার সনে ।
যদি ভালোবাসা নাই দিলে ,
নিলাম ঘৃণাটুকু আঁচল পেতে ।
জানিনা নিয়তির কোন সে ভুলে ---
স্বপ্নেরা দলবেঁধে উড়ে গেছে বনতলে ,
পাথরে গাঁথা মন মিশে আছে বালুচরে ।
মরা নদীর শূন্যচরে ।
কঠিন বাস্তবতার প্রশ্নতুলে
সুপ্ত স্বপ্নগুলো লুকিয়ে রেখে মনের মাঝে
না পাওয়ার কষ্টগুলো মুছে ফেলে ,
যখন আমায় পড়বে মনে ,
ঝরবে কি বৃষ্টি দুচোখের কোণে ?
বুকের জমা নীরব অভিমানে ।
নাকি জোয়ার - ভাটায় হারিয়ে যাবে সব আবেশ ?
জীবন - নদীর কঠিন স্রোতে
মরা নদীর শুন্যচরে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।