জীবন বাজি
- সিবগাতুর রহমান
এদেশে জন্মে নিজেকে যারা
বলছিস রাজাকার
ঠিকানা বিহীন জারজ তোরা
জাতীয় কুলাঙ্গার।
রাজাকারে ও লজ্জা পেয়েছে
দিতে যেই পরিচয়
সেই উপাধিটা মাখছিস গায়ে
নেই কি তোদের ভয়?
লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া
অমূল্য এ স্বাধীনতা
তার গায়ে তুই কাটবি আঁচড়
ঘাড়ে তোর ক'টা মাথা?
এই স্বাধীনতা আনতে যাহারা
রেখেছে জীবন বাজি
তাহাদের মান রাখতে আমরা
জীবন দিতে ও রাজি।
*****
রচনা কালঃ ১৮ জুলাই ২০২৪
০৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।