আত্মকথন ৬
- ফারহান নূর শান্ত

আমার জন্য বরাদ্দ ছিল জীবন,
জীবন থেকে জীবনবোধ - দর্শন,বাস্তবতা।

হোঁচট শিখিয়েছে স্তব্ধ পায়ে চলা,
সফর জানে,জানার সীমা অসীম।

হাতের কাছে সাদা পাতাদের আর্তনাদ।
মলাট তখনও বাঁধতে শেখেনি বই।

অনুপ্রেরণা থেকে শব্দ কুড়িয়ে নিই আমি,
কলম মুসাফির হয়ে ঘোরে,
কবিতার দেশ থেকে গা।

বাধ্যতা মেনে নিতে শেখেনি কবিতা,
ব্যাকরণ কখনো কখনো বিপরীতগামী।

আমার জন্য মিথ্যে থাকুক পাওয়া,
কবিতায় বাঁচি,কবিতায় শ্বাস নিই আমি।

✍️ : Farhan Noor


১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০৯-২০২৪ ০১:৩৮ মিঃ

অসাধারণ লিখেছেন
পাঠে মুগ্ধ

ফারহান নূর শান্ত
১৬-০৯-২০২৪ ১০:১১ মিঃ

ভালো থাকবেন।
শুকরিয়া। শুভেচ্ছা নিরন্তর ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026