আশ্বিনের শরৎ
- ফারহান নূর শান্ত
আশ্বিনের দমকা হাওয়ায়,
শরৎ এর বৃষ্টি মোর হাতে
এ কেমন শীতল পরশ,
মন ছিল অনেককাল অপেক্ষাতে।
রাস্তা গিয়েছে মিশে দেখ,
জল থৈথৈ ঠিকানায়
মুঠোবন্দি শরৎ নিয়ে,
কেউ কেউ বাড়ি ফিরে যায়।
তারপরেতে সন্ধ্যা হলো,
চাঁদের দেখা মেলেনি আজ
বৃষ্টির রাজত্বে নীরব সব,
দূরে ঐ বজ্রের কোলাজ।
রাতের গল্পটা আরও নির্জন,
ভোর হতে এখনও দেরী
আশ্বিনের মেঘলা দিনে
সূর্য নেই,রোদ ফেরারি।
২৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।