কাটবে যখন রেশটা
- সিবগাতুর রহমান
ক্ষমতা পাওয়ার তেষ্টা
জোট বাঁধে সব দ্বেষ্টা
ভেঙে চুরে যত বেষ্টা
ধ্বংস করে এ দেশটা।
ভিনদেশী লয়ে মেষটা
রুখে প্রগতির কেসটা
খাইতে সুখের বেশটা
প্রাণ দিয়ে করে চেষ্টা।
নাশে সুদিনের লেশটা
দুলায় মাথার কেশটা
দেখতে সবার শেষটা
নাড়ছে বসে লেজটা।
বলছে ডেকে জ্যেষ্ঠা
যতোই থাকুক কেষ্টা
মিলবে জবাব শ্রেষ্ঠা
কাটবে যখন রেশটা।
*****
রচনা কালঃ ২৭ আগষ্ট ২০২৪
২৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।