কে তুমি-------
- শেখ মাফিজুল ইসলাম
তোমার আত্মাকে দেখতে দাও
চিন্তে দাও তোমার সত্ত্বাকে;
তোমাকে ছুঁতে দাও
অনুভব করতে দাও তোমার যন্ত্রণাকে।
বুঝতে দাও- কোথা থেকে শুরু করবে,
তোমার আবেগ-অনুভূতির স্বরূপ কী।
মনের জটিল সত্ত্বাকে চিনতে দাও,
তোমার উচ্চারিত শব্দের অর্থ বুঝতে দাও।
তোমার নির্লিপ্ত জগতে চোখ রাখতে দাও;
দেখি তোমার হৃদয়ের পরতে পরতে কী আছে
বিষ-না-অমৃত!
বুঝতে দাও ভুল থেকে শিক্ষা নাও কি-না;
বুঝতে দাও সত্যিকার অর্থে কে তুমি?
তারপর তুমি যা চাইবে----
সব দেব উজাড় ক’রে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।