সপ্নের রাজ্যে
- এস.এম ছাইফ উদ্দিন
চলে যাই সপ্নের রাজ্যে, যেখানে আলো সুরভি,
নিঃশব্দে বাজে হৃদয়ের গান, মাধুরী সুরে ভরি।
অথর্ব কষ্ট ভুলে থাকি, সুখের রঙে রাঙি ক্ষণে
স্বপ্নের বাগানে ফুটে ওঠে, প্রিয়তা যে ফাগুনে।
চাঁদের আলো জ্বলে রাতে, উড়ে যায় সারা মন,
তারা ঝিলমিল করে হাসে, যেন আমার পক্ষে জন।
কোনো এক নির্জন পথে, পাই আমি সুখের ছায়া,
স্বপ্নের রথে চলতে চলি, কল্পনার নীড়ের রায়া।
সপ্নেরা গড়ে তুলে ছবি, রঙ-বেরঙের উড়ান,
মন-মন্দিরে গুনগুন করে, সুরের মিষ্টি অনুপ্রাণ।
জীবনের দোলনা তোলায়, চলো সবাই মিলে গান গাও,
সপ্নের রাজ্যে হারিয়ে যাই, যেখানে জীবন শুধু পাও।
০৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।