জীবনের সফর
- এস.এম ছাইফ উদ্দিন
যাত্রা শুরু হয় এক সকালে,
নতুন সূর্যের আলোয় ভরে ওঠে পৃথিবী।
পদক্ষেপে পদক্ষেপে দিন গড়ায়
সপ্নের মত স্মৃতির পাতা উল্টায়।
কখনও হাঁসফাঁস কখনও হাসির ঝংকার,
জীবনের এই পথে থাকে অসীম সম্ভাবনার পার।
মেঘের মাঝে,আশা উড়িয়ে
নিঃশব্দে চলে, সেই গানের কাহিনী।
সপ্নের বাগানে ফুলের সুবাস
দুঃখবোধে, আনন্দে অগ্নিশিখা জ্বলে,
একদিন ফিরে পাবো হারানো সেই প্রান্তর,
জীবনের এই সফর
আমারই নতুন প্রভাতের সুগন্ধি আতর।
১০-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।