গরীব
- এস.এম ছাইফ উদ্দিন
গরীব আমি, গরীব তুমি
স্বপ্নগুলো শূন্য কাঁচে ভাসে,
তবুও হৃদয়ে আশা জমে
মাটির বুকেই জীবন হাসে।
খালি হাতে দিন কাটে যে
তপ্ত রোদে খাটুনি সারা,
অথচ চোখে মেঘের চিত্রে
স্বপ্ন আঁকি নতুন ধারা।
ধন নেই, মান নেই, তবু মন
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে,
গরীব হলেও আশা যেন
বাঁচিয়ে রাখে প্রাণে একে।
মাটির ঘরে সুখের আলো
খুঁজে ফিরি প্রতিদিন,
আমরা গরীব, তবুও আশায় থাকি
হবে একদিন পূর্ণ দিন।
১৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।