যৌবন
- এস.এম ছাইফ উদ্দিন
যৌবন এক আগুন নদী
ছুটে চলে উচ্ছ্বাসে মাখা,
স্বপ্নের ঝড়, উত্তাল হাওয়া
নতুন দিনের চিত্রটি যেন আঁকা।
অচেনা পথ, দূরের ডাকে,
ভাসে মন এক সাহসী জোয়ারে,
যা কিছু চাই, সবই যেন
মুঠোর মাঝে ধরা পড়ে।
বুকের মাঝে তুফান বয়ে
আলো ছুঁতে ইচ্ছে জাগে,
যৌবন যেন বিদ্রোহী ঢেউ
কাঁপিয়ে তোলে সবকিছু আগে।
সময়ের বুকে উড়ে চলে
নির্ভীক মনে পাখির ডানায়,
যৌবন মানে সীমাহীন পথ
স্বপ্নগুলো উঁচু আকাশে সাঁজায়।
১৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।