"অগ্নিবর্ণা"
- এস.এম ছাইফ উদ্দিন
রৌদ্রে যখন পৃথিবী জ্বলে, তপ্ত মাটির বুক ভেঙে আসে, পাখিরা ফিরে যায় নীড়ে,
তবু দাঁড়িয়ে থাকি আমি একা,
মুখ তুলে চেয়ে রই সূর্যপানে।
মনে হয় যেন,
আমার ভেতরেও ফুটছে কিছু,
যেন জেগে উঠছে এক নিষ্প্রাণ অগ্নিশিখা,
যা ছুঁয়ে দেয় জীবনকে।
আমার রক্তে প্রবাহিত হচ্ছে এক অদ্ভুত তেজ।
সূর্যের মতো,
আমি আর পিছু হটবো না,
আমার হাতেই থাক জীবন আর মৃত্যু,
আমার হৃদয়ে এক অনন্ত জ্বালা।
আমিও হবো অগ্নিবর্ণা,
জ্বলবো যতক্ষণ পৃথিবী আছে।
১৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।