সময়ের আয়না
- এস.এম ছাইফ উদ্দিন
সময়টা থেমে যায়নি, শুধু বদলে গেছে, পেছনের দিনগুলো এখন ঝাপসা স্মৃতি। ঘড়ির কাঁটা ঠিকই চলে, তবু মনে হয় কোথাও আটকে আছি আমি।
পায়ের নিচে পাথর, সামনে আকাশ— চলার পথ ধুলোবালিতে ভরা। হাত বাড়ালেই ছোঁয়া যায় না কিছু, সময় কেবল আয়নায় প্রতিফলিত হয়।
মানুষেরা হাঁটে, ভেঙে যায় সম্পর্ক, তবুও বেঁচে থাকে স্মৃতির সুর, নিঃশব্দে গড়ে ওঠা এক অদ্ভুত ভবিষ্যৎ— সময়ের আয়নায়, আমরা সবাই একদিন হারিয়ে যাই।
১৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।