যখন বিকেল হয়
- এস.এম ছাইফ উদ্দিন
নদীর তীরে বসে শুনি হাওয়ার গান,
গাছেরা হাততালি দেয়, পাখিদের সুরে।
আকাশটা ধীরে ধীরে রঙ বদলায়,
সূর্য ডুবে যায় পাহাড়ের ওপারে নীরবে।
জলের ঢেউয়ে ঝিকিমিকি করে আলোর খেলা,
মাছেরা নাচে, যেন কোনো উৎসব চলছে।
মাটির গন্ধ ভেসে আসে বাতাসে,
সবুজের বুক চিরে দৌড়ায় ঝিঁঝির দল।
কখনো বৃষ্টি আসে নীরবে,
প্রকৃতির হাতে ছড়ায় শান্তির ছোঁয়া।
মানুষ এ সব ভুলে যায় মাঝে মাঝে,
তবুও প্রকৃতি কথা বলে তার নিজের ভাষায়।
১৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।