নেতার আক্ষেপ
- শেখ মাফিজুল ইসলাম

ঘি-দে ভাত কবে খেয়েছি
হাত শুকে দিন কাটে;
সেই দিন তো নেই তো এখন
সুখ উঠেছে লাটে।

‘গলাবাজি’- পুঁজি ছিলো
‘চিটারী’ ‘বাটপাড়ি’
খাস-জমিতে বাগান ছিলো
সবটুকু সরকারী।

কেস নিয়ে যেই থানায় যেতাম
পুলিশ বলতো স্যার;
সেই পুলিশ এখন আমায় খোঁজে
দেখলে পগার পার।

ভোট কেন্দ্রে পা-রাখলে
ভয়ে ভোটার কাঁপতো
উর্দ্ধতন কর্তৃপক্ষ
আমার ওজন মাপতো।

বড়ো বড়ো শালিস হোত
আমিই বিচারপতি;
আমার বিচার অন্যে করে
এখন কী দুর্গতি।

ফ্রি- ছিলো চায়ের দোকান
হোটেল-রেস্টুরেন্ট;
ঈদের সময় কত পেতাম
দামি দামি সেন্ট।

পাঞ্জাবী আর টুপি পেয়ে
সালাম করতো যারা;
তাদের কোপেই বাড়ি-ছাড়া
এখন সর্বহারা।

ইচ্ছা মতো সরকারী মাল
সব নিয়েছি লুটে;
এখন আমায় ‘দালাল’ ব’লে
লজ্জায় মাথা কাটে।

দলের সাথী কেউ-বা এখন
দেশ-গিয়েছে ছাড়ি
কেউ-বা এখন জেলখানাতে
কেউ-বা শ্বশুর বাড়ি।

সুদিনের ডাক আসবে কবে
সেই ভরসায় আছি;
কেস-কাস আর মামলা খেয়ে
আর ক’দিন-যে বাঁচি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026