এই হেমন্তে
- আবু জাফর বিশ্বাস
এই হেমন্তে মনের অজানতে
তোমায় করেছি আপন,
সকালের শিশিরে সোনালী আবীরে
রাঙিয়ে দেয় মন।
ঊষার স্নিগ্ধে মুগ্ধ আমি রাঙিয়ে
তোলে আমার দিগন্ত,
ফুটন্ত অজস্র ফুল মেঘ মুক্ত
সুনীল আকাশের মতো।
শিউলি বেলি গোলাপের গন্ধে
সজীব রাখে সারাক্ষণ,
রাতের হাসনাহেনার স্নিগ্ধ সুবাসে
ভরিয়ে দেয় মন।
জোসনার আলোর কোমল স্পর্শ
আমার আঙ্গিনায়,
অত্যুগ্র আগ্রহে নদী ছুঁটে চলে
মিলবে সে মোহনায় !!
-------------
২৬-১০-১৪
সকাল ৯টা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।