রুমালকেন্দ্রিক
- ফারহান নূর শান্ত
অথচ একটা সময় তোমরা রুমালকেন্দ্রিক ছিলে,
লুকাতে নিজেকে - আবেগ, ছলছল আঁখি।
কেউ কেউ লুকাতে শার্টের কাঁধ বরাবর,
কেউ বা আঁচলে
কেউ বা বালিশে কিংবা এক ঝাঁপটা জলে।
সে অনুভূতির কোনো পদবি নেই,
ওরা বৃষ্টির রাতে,একলা বারান্দায় গিয়ে
নিজেকে সামলায়।
কল্পনায়,
অতীতের সাথে ঘর বাঁধে।
ওদের বাড়ির চিলেকোঠায় রোজ,
জ্যোৎস্না বেড়াতে আসে,
তখনই মেঘগুলো সরে যায়।
কিন্তু ওরা বোঝেনা,
ছেড়ে যাওয়া আছে বলেই,থেকে যাওয়া বড্ড দামী।
২৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।