আত্নকথা
- পঙ্কজ শীল

আমি নিজের প্রয়োজনে ক্যালসিয়াম আর ঘাম বিক্রি করে খাই
সেজন্য দিনদিন ছোট হই
আর দেশের প্রয়োজনে মস্তিষ্কের দশকোটি নিউরন বিক্রি করে খাই
তারপর আমি পৃথিবীর সবচেয়ে ছোট হই,
আসলে আমি বড়ো নই....

নিজের সম্বন্ধে বলার মতো কিছুই নাই
মানুষের ভেতর নিজেকে খোঁজে বেড়াই
আমি; বারংবার──
কে আমি, আমি কার,কে আমার...

আমি মাটির মতো নরম নই
আবার পাথরও নই
যে মানুষের সামান্য আঘাতে ভেঙে যাবো,
আমার দেহে একটা বাঁধ খনন করেছি
নাম রেখেছি ' ধৈর্য্যের বাঁধ '।


২৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026