হৃদয় পোড়ার গন্ধ
- পঙ্কজ শীল
গান গাও; গানের তালের শব্দ শুনো
শুনো না ক্যান্ হৃদয় পোড়ার শব্দ,
জানি না কোন্ হৃদয়ে বাস- তোমার;
প্রেম বিরহে কবির হৃদয় ভীষণ স্তব্ধ ।
আমার কাব্যে খোঁজে বেড়াও কেনো
ফুল ভ্রমণের মিলন ভালোবাসা
মনজমিন আজ পুড়ে তীব্র খরায়
প্রেমচাষীর মন জটিল সর্বনাশা!
রাত্রীছায়ায় আবছা আলোয় ব্যস্ত হয়ে
দেখছিলাম- তোমার ঠোঁটের লজ্জা,
মিথ্যাজোৎস্নায় কচুরিপানায় জোনাক
মনবাসরে সাজায় ফুলসজ্জা!
প্রেমবন্দনায় আমার চোখে আয় পৃথিবী
দেবতারা হিংসে করে জ্বলুক,
কেমন ভালোবেসেছিলাম, কেউ না জানুক
বিধি জানে কিংবা তিনি বলুক
২৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।