বিষাদের ঝর্না
- পঙ্কজ শীল
গড়িয়ে গড়িয়ে জল পড়ে
বিষাদের ঝর্ণা দিয়ে,
জানালার ফাঁকে ফেলো দীর্ঘশ্বাস...
উড়ে যায় কবিতার পাতা।
পদ্মের জন্য তুমি চিন্তাবিদ!
শুকিয়ে গেছে তোমার রক্ত-মাংস
তারপরও কেনো বলো ভালোবাসি না!
২৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।