যোগ বিয়োগের হিসাব
- পঙ্কজ শীল
অনাহারী নিঃস্ব হয়ে
তাকায় যখন আকাশে,
তখন কী আর কপালজুড়ে
মানবতার ডাক আসে?
লাগলে ক্ষুধা চিন্তা থাকে
পেটভরানোর লক্ষ্যটাকে,
দাতামশাই সঠিকভাবে
করে বাবু শখ ক'টা কে?
দুখীর সেবা করে যাদের
কখনোও প্রাণ না হাসে,
এসব মানুষ নষ্ট ভীষণ
মরলে কারও কান্না আসে!
গরীব বলে আজকে তারা
খাবার থেকে বঞ্চিত,
কোটিপতির বাচ্চারা আজ
চুরি করে ধন জিতো?
আমরা দেখেই বলতে পারি
পালন করা কুত্তাটা কার,
তাইতো কেবল এড়িয়ে যাই
ধৈর্য্য রেখে জুতটা থাকার।
তোমরা হলে কীটপতঙ্গ
এই সমাজের কলঙ্ক,
যোগবিয়োগের হিসাব বোঝাও?
সবই জানা; ছল অঙ্ক!!
২৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।