কবিতার চেয়ে সুন্দর প্রিয়তমা
- পঙ্কজ শীল
কবিতার চেয়েও শতগুণ সুন্দর আমার প্রিয়তমা
তবুও আমার প্রিয়তমাকে দেখতে
হ্যাডলাইটের মতো জ্বলে উঠে আমার দুটি চোখ!
আমি অন্ধ হয়ে যাই তখন
দৃষ্টি আর কোথাও যায় না যেনো।
তার মাথার চুল উড়লে মনে হয় সোনালি ফসল
ইচ্ছে করে ছুঁয়ে দেখি বারবার—
আমার চোখের সামনে যেনো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর।
কবিতারা দেহে এতো অলংকার পরে—
কিন্ত তাকে সাজাতে কোনো অলংকার লাগবে না পৃথিবীর
যেনো প্রিয়তমার প্রতিটি অঙ্গ'ই অলংকার।
আজ থেকে রাতে আমি চাঁদ দেখবো না কোনোদিন
যেনো প্রিয়তমার ঠোঁটের কোনের হাসিটা'ই আমার চাঁদ।
হয়তো আমি গান শুনবো না আর কোনোদিন
যেনো প্রিয়তমার দৃপ্ত পায়ের নুপুরের আওয়াজ—
নৃত্যের তাল লয় ও সুর আমার গান।
আমাকে ভালোবাসতে তার গোলাপ লাগবেনা কোনোদিন
যেনো প্রিয়তমার মাথার খোপা'ই আমার শ্রেষ্ঠ গোলাপ।
একদিন অনন্ত সুখ পেতে—
প্রিয়তমার কনিষ্ঠ আঙুলে স্পর্শ করবো,
প্রিয়তমা তখোন বলে উঠবে—
হে কবি,তুমি আমায় অমরত্ব দান করো,
প্রিয়তমার কানে কানে সেদিন বলে দেবো—
অমরত্ব দান করতে হয়না হে প্রিয়তমা হেপু
কবিদের প্রিয়তমারা অমর হয়।
২৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।