মাটির টানে
- আবু জাফর বিশ্বাস
সবুজ শীষে রঙ ধরেছে
সোনালী উজ্জলা,
সোনার ধানে ভরে যাবে
কৃষকের গোলা।
নতুন ধানের গুড়া কুটবে
ঢেঁকিতে পাড় দিয়া,
ঢেঁকির তালে নাচবে বধূ
হেলিয়া দুলিয়া।
পিঠা পায়েশ খেজুর রস
কত মজার খাবার,
শিশিরসিক্ত স্নিগ্ধ আবেশ
শীত এলো আবার।
মাটির টানে নবান্ন ঘ্রাণে
হবে গ্রামে যেতে,
হাজারো পিঠা কতযে মিঠা
মন চাই খেতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।