দ্রষ্টার মহাকাব্য
- মোঃ নাঈম আজিজ

তুমি জানতে চেয়েছো, আমি কে?
কেন বলি নিজের কথা?
কারণ তুমি দিকহারা স্রোতে ভেসেছো,
আমি সেই তরী, যা পৌঁছায় তীরে সঠিকতা।

আমি ইউলিসিসের উপর পসেইডনের অভিশাপ,
যা ঢেউয়ে ঢেউয়ে দোলায়।
আর আমি ই এথেনার করুণা,
যা তীরে পৌঁছাতে সহায়।

আমি নলের হারানো রাজ্য, দময়ন্তীর বিচ্ছেদ ক্রন্দন,
আর আমি ফিরে পাওয়ার সুখে তাঁর নীরব পদধ্বন।
আমি দুঃখে ঝরা অশ্রুর গভীরতা, নিঃস্বলগ্ন ছায়া,
আমি সুখের জোয়ারে ফুটে ওঠা আলো, অন্ধকারের রায়া।

আমি হারানোর বেদনার পলক,
যে ক্ষত থাকে চিরকাল।
আর আমিই ফিরে পাবার দীপ্তি,
যা করে শূন্যতায় ভাস্কর্যের সৃষ্টি।

আমি সততা, আমি সত্য
যুগে যুগে আমি ফিরিয়া আসি,
মিথ্যারে করি ধ্বংস।
আমি অনন্তের প্রতিধ্বনি,
আমি ন্যায়, আমি আলো।
যুগে যুগে ফিরে আসি
মিথ্যাকে করি চূর্ণ,
সত্যে করি পূর্ণ।


২৯-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৯-১১-২০২৪ ১২:৩১ মিঃ

আমি Md. Naeem Aziz. আমার কবিতা দ্রষ্টার মহাকাব্য পড়ার আমন্ত্রণ রইলো সবার কাছে।

২৯-১১-২০২৪ ১২:৩১ মিঃ

আমি Md. Naeem Aziz. আমার কবিতা দ্রষ্টার মহাকাব্য পড়ার আমন্ত্রণ রইলো সবার কাছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026