কি আছে ? কি নেই ?
- সুকন্যা তিশা
নষ্ট কিছু কষ্ট আছে, ভ্রষ্ট কিছু স্বপ্ন আছে,
অবিনশ্বর ভ্রান্তিতে ক্লান্ত কিছু স্মৃতি আছে,
বরয়িতার বারষাতে আর্দ কিছু স্পর্শ আছে,
পথের ধুলার লুটায় পড়া সুখতলার সুখ আছে।
কফিশপের মগটায় উষ্ণতার লেশ আছে,
হিম হিম শীতলতায় শৈত্যহীন ভাব আছে,
আমি আছি, তুমি আছো,আছে সেই বটতলা,
মনস্কামে নেই শুধু চলিষ্ণু সেই পথচলা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।