অকবিতা
- ফারহান নূর শান্ত
আমাকে ডেকে নেয়,
পাখির বাড়ি ফেরার,আকাশের দিক ।
সরষে ফুল থেকে মধু নিয়ে,
মৌমাছিরা চলে গেছে বহু আগে।
সন্ধ্যার সূর্যটা ডুব দিলো,
খেঁজুরের রসের হাড়িতে।
শীতে ফেটে যাওয়া ঠোঁটে,
ঈষৎ রক্ত বেরিয়ে আসে।
জ্যোৎস্নার পাঁচিল বেয়ে,
নেমে আসে স্তব্ধতা ।
এ নিয়ে আর যাই হোক,
কবিতা লেখা যায় না ।
০২-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।