চাঁদের বুড়ি
- শেখ মাফিজুল ইসলাম

চাঁদের বুড়ি একলা ক্যানো,
তোমার সাথী কোথায় থাকে?
সূর্য যখন ডুবুডুবু
রং দিয়ে কী ছবি আঁকে।

বৃষ্টি এলে ভিজতে পারো?
শীত এলে কী কাঁপোন লাগে?
শীতের কোপে মরছে যারা
ওদের দুঃখ মনে জাগে?

খিদে এবং তেষ্টা কী পাও?
খিদের জ্বালা কোথায় মেটাও।

ঝড়-বৃষ্টি-তুফান ওঠে
দিগ্বিদিক মানুষ ছোটে;
চিৎকারে যে গগন ফাটায়
সব শুনতে পাও?

চাঁদের বুড়ি তোমায় দেখে
মা-যে ডাকে, বোন-যে ডাকে,
কচি শিশু সেও তো ডাকে
তবু ক্যান দাওনা সাড়া
সব চেষ্টায় ফাও?

গভীর আঁধার ঘনিয়ে এলে
তোমার সঙ্গী-সাথী নিয়ে
কোথায় চলে যাও।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026