হরতাল
- শেখ মাফিজুল ইসলাম

হরতাল হরতাল
ঘুম নেই আজকাল।

চিৎকার চেঁচামেচি
মিছিলটা চলছে
রক্তে আগুন ধরা
শ্লোগান যে উঠছে।

ওই বোম ফুটলো
পিস্তল হাতে নিয়ে
কারা ওই ছুটলো?
উড়ন্ত ধোঁয়া দেখে
গুজবটা রটলো।

কাঁপে গাছ থর থর
কারা বলে-‘ধর ধর’
বন্দুক উঁচুয়ে
কারা এসে জুটলো?

কারখানা লকআপ
বাস-ট্রেন বন্ধ;
পুঁজি-পাটা সব শেষ
দুই চোখ অন্ধ।
হাওয়া নেবে ফুসফুস?
বারুদের গন্ধ।

অফিসের ফ্যান তবু
ঘুরছে তো ঘুরছে
ইস্কুল কলেজে
পতাকাটি উড়ছে।

চাকরিটা যাবে ভাই!
উড়ে যায় সব সুখ;
চোখে-মুখে শঙ্কা
বুক করে ধুকপুক।

‘যেও নাগো যেও না’
কে-বা কথা মানছে,
হরতাল চলছে
পেট তা-কি জানছে?

হরতাল হরতাল
চলবে-যে কতকাল
জীবন অতিষ্ট করা
রাজনীতি- যাতাকল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-১১-২০১৪ ১১:৪৪ মিঃ

ভালো লিখেছেন


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026