একমুঠো রোদ্দুর আর এক চিমটি উত্তাপ
- ফয়জুস সালেহীন
গোধুলী বেলায় চলে যাও তুমি দিবাকর ।
ঊষা তখন অন্য গোলার্ধে ;
আলোরা সেথায় খায় লুটোপুটি , করে ছুটোছুটি।
রাশি রাশি অন্ধকারেরা ভীড় জমায় এখানে তখন।
ঊষায় তুমি ফিরে আসো আবারও ,
আলো দিয়ে ঢেকে দাও আঁধার ।
মানবী কি পারেনা হতে তোমার মতন ?
একদিন গোধুলী নেমেছিলো আমার আকাশে ।
তারপর ; আমি আর অন্ধকার মুখোমুখি আজ কতকাল !
দুয়ারের পানে চেয়ে আছি -
মানবী আসবে ,
আমায় দেবে - একমুঠো রোদ্দুর ,
আর এক চিমটি উত্তাপ ।
০৩ - ১২ - ১৯৯৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।