ভীনদেশী এক বণিক
- ফয়জুস সালেহীন

বানিজ্যেতে বেরিয়েছি আমি সিন্দাবাদের মতো।
পথে পথে ঘুরে ঘুরেই কত বছর গত।
পথে নেমেছি সেই যে কবে সাথে শূন্য থলে।
শূন্য থলে পূর্ণ আজি রাশি রাশি ভুলে।
বড়ই মূল্যহীন মোর দেশে,তোমাদের হীরা-জহর- মাণিক।
বৃথাই তা খুঁজে মরি,আমি ভীনদেশী এক বণিক।
পূণ্যবানেরাই মোর দেশে সবচেয়ে বেশী ধনী।
তবুও কেন যে খুঁজে ফিরি নীলকান্তমণি!
জানিনা পথে পথে আর কতোদিন,কতোটা পথ দিবো পাড়ি।
চলে যেতে হবেরে আমায়, চলে যেতে হবে বাড়ী।
পূণ্য ছাড়া শূণ্য হাতে যদি ফিরি ঘাটে,
আগুনের জিহবারা আমায় খাবে চেটেপুটে।

০৬/১২/১৯৯৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।