নিঃস্বার্থ ভালোবাসা
- আবু জাফর বিশ্বাস
অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্নে,
নিজের জীবন প্রদীপটুকু নিভার সংশয় জেনে;
তবুও মায়ের মনে আশা, দেখবে সন্তানের মুখ,
মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন কত সুখ।
জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়ের ত্যাগের কথা;
শরীরের শেষ রক্তবিন্দু দিবে, তবু পায়না ব্যথা।
পৃথিবীতে বাবা-মা’র মত কেউ নয় এমন আপন,
তাদের এই ভালোবাসার গভীরতা বুঝি ক’জন ?
সন্তানের সুখে মায়ের আনন্দ, দুঃখে ঝরে অশ্রুজল,
মায়ের চাওয়া মায়ের দোয়া কখনো হয়না বিফল।
জ্বরা ক্লান্ত চির পরিশ্রান্ত, শান্তি কোথাও না মেলে,
সকল দুঃখের অবসান হয় মায়ের আঁচল তলে।
নিজের সুখ বিসর্জনে করে সন্তানের সুখের আশা,
বাবা-মা’র ভালোবাসাই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা।
সন্তানের ভবিষ্যৎ গড়ায়, ক'রে হাড়ভাঙ্গা পরিশ্রম,
তবে কেন হবে পরিণতি, বাবা-মা’র গতি বৃদ্ধাশ্রম?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।