পূর্ণতা ২
- ফারহান নূর শান্ত
কথার ভেতর কথা খুঁজে বেড়াই।
কেন বিকেলের রোদ প্রতিবেলা,
ভালোবেসে যাবে?
দায় রেখেছি, নইলে
নিজেকে স্বার্থপর বনে যেতে হবে।
মুগ্ধতায় চোখ বুজে থাকি,
কথা জেগে ওঠে রোদের পিঠে।
ভালোবাসি শেকড় লতাপাতা,
দেয়ালে জন্মানো শ্যাওলা।
হে পৃথিবী,
তোমাকে ভালোবাসার পর
মৃত্যু আরও আপন লাগে ভারী।
কথা ফিরে না পেলেও,
মৃত্যু এসে,
পূর্ণ করে দেবে একদিন আমাকে।
০৪-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।